২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণকে আবারো বৈঠকের প্রস্তাব উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়াকে জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্র"য়ারির প্রথম দিকে শর্তহীন আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 10:38 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সিউল, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়াকে জানুয়ারি মাসের শেষ দিকে বা ফেব্র"য়ারির প্রথম দিকে শর্তহীন আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। শনিবার একইসঙ্গে দেশটি জানিয়েছে, যৌথভাবে পরিচালিত একটি ফ্যাক্টরিতে স্থাপিত দুই পক্ষের যোগাযোগ স্থাপনকারী কার্যালয়টিও পুনরায় খুলবে তারা। যেটি গত বছর বন্ধ করে দেওয়া হয়েছিলো। গত বছর সীমান্তে কামানোর গোলাগুলি এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ ডুবির ঘটনায় দুই কোরিয়ার মধ্যকার উত্তেজনা ১৯৫০-৫৩ সালের যুদ্ধের পর সর্বোচ্চ মাত্রায় ওঠে। এমন প্রেক্ষাপটে শান্তি আলোচনার জন্য পিয়ংইয়ংয়ের ধারাবাহিক প্রস্তাবের সর্বশেষ এটি। দক্ষিণের সঙ্গে আলাপ-আলোচনার দায়িত্বে নিয়োজিত উত্তর কোরিয়ার সংস্থা 'কমিটি ফর দ্য পিসফুল রিইউনিফিকেশন অব কোরিয়া' এক বিবৃতিতে বলেছে, "আমরা দক্ষিণ ও উত্তরের কর্তৃপক্ষের মধ্যে শিগগির শর্তহীন আলোচনা শুরুর আনুষ্ঠানিক প্রস্তাবি দিচ্ছি।" রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ- তে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি আরো বলেছে, "দক্ষিণ কোরিয়ার উচিৎ বাহুল্য কথা বলা থেকে বিরত থাকা এবং উত্তরের প্রস্তাবকে গুরুত্ব সহকারে নিয়ে ইতিবাচক সাড়া দেওয়া।" উত্তর কোরিয়া এর আগে চলতি মাসেই দক্ষিণ কোরিয়াকে দুই দফায় আলোচনার প্রস্তাব দিলেও সিউল সেগুলোকে পিয়ংইয়ংয়ের প্রচারণা হিসেবে অভিহিত করে নাকচ করে দেয়। এছাড়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বলে আসছে, সীমান্তে উত্তেজনা প্রশমন এবং উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে অগ্রগতি হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এজে/১৬৩৮ ঘ.