২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫'র আগে বোমা বানাতে পারবে না ইরান: ইসরায়েল

ইরান ২০১৫ সালের আগে পরমাণু বোমা বানাতে পারবে না বলেই ইসরায়েল মনে করে। শুক্রবার প্রকাশিত এক গোয়েন্দা মূল্যায়নপত্রে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

জেরুজালেম, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান ২০১৫ সালের আগে পরমাণু বোমা বানাতে পারবে না বলেই ইসরায়েল মনে করে। শুক্রবার প্রকাশিত এক গোয়েন্দা মূল্যায়নপত্রে একথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা ইরানে আগবাড়িয়ে হামলা চালানোর বিরুদ্ধে কথা বলেছেন। তিনি হলেন, ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার পরিচালক মীর দাগান। বৃহস্পতিবার অবসরে যাওয়ার সময় এক ব্রিফিংয়ে তিনি এ বক্তব্য রাখেন। দাগান বলেন, ইরান ২০১৫ সালের আগে পরমাণু বোমা বানাতে পারবে না। যদিও ২০০৯ সালে তিনিই ইসরায়েলি আইন প্রণেতাদের বলেছিলেন, ইরান ২০১৪ সালের মধ্যেই প্রথম পরমাণু ওয়ারহেড বানিয়ে ফেলতে পারে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরোপিত নিষেধাজ্ঞা এবং তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত রাখার জন্য গোপন নানা কর্মকাণ্ডে ইসরায়েলের আস্থা যে বেড়েছে দাগানের এ নতুন মূল্যায়নে তা ষ্পষ্ট। ইরানে হামলা চালানোর ব্যাপারে দাগান বলেন, একমাত্র শেষ অস্ত্র হিসাবেই ইরানে কোনো ধরনের সামরিক শক্তি প্রয়োগ করা উচিত ইসরায়েলের। তিনি বলেন, ইরানে হামলা হলে দেশটি পরমাণু অস্ত্র বিস্তোর রোধ চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে এবং জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের নজর এড়িয়ে স্বাধীনভাবে পরমাণু কর্মসূচি চালিয়ে যেতে পারে। আর এ কারণেই দাগান বলেন, "ইসরায়েলের ইরানে হামলা চালানোর ব্যাপারে তাড়াহুড়ো করা উচিত নয়। কেবলমাত্র ঘাড়ের ওপর খড়গ নেমে এলেই তা করা যেতে পারে।" দাগানের এই ব্রিফিং ইসরায়েলের পত্রপত্রিকা ও প্রচারমাধ্যমগুলোতে ফলাও করে প্রচার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এলকিউ/১৮০৪ ঘ.