ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইভরি কোস্টের ক্ষমতা দখল করে থাকা প্রেসিডেন্ট ল্যঁরা বাগবো দেশ থেকে যুক্তরাজ্য ও কানাডার কূটনীতিকদের বহিষ্কার করেছেন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন বৃহস্পতিবার এ খবর প্রচার করে বলে বিবিসিসূত্রে জানা গেছে।
কিন্তু উভয়দেশই জানিয়েছে, এ ঘোষণার কোনো কার্যকারিতা নেই।
যুক্তরাজ্য ও কানাডা ইতোমধ্যে বাগবো মনোনীত কূটনীতিকদের বহিষ্কার করেছে। তাদের স্থলে দেশ দুটি ওয়াত্তারা মনোনীত প্রতিনিধিকে গ্রহণ করেছে।
জাতিসংঘও ওয়াত্তারা মনোনীত প্রতিনিধিকে জাতিসংঘে আইভরি কোস্টের দূত হিসেবে নিয়োগ অনুমোদন করেছে।
এ ছাড়া অন্যান্য বেশ কয়েকটি দেশে বর্তমানে ওয়াত্তারা মনোনীত প্রতিনিধিরা আইভরি কোস্টের কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইভরি কোস্টে নিযুক্ত বিবিসির প্রতিনিধি জন জেমস জানিয়েছেন, বাগবোর প্রতীকি অর্থে এই বহিষ্কার আদেশ দিয়েছেন।
এই আদেশ তিনি কার্যকর করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাজ্যের কূটনীতিক এই অঞ্চলে বেশ কয়েকটি দেশে দূত হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত তিনি পার্শ্ববর্তী দেশ ঘানায় থেকে কার্যক্রম পরিচালনা করেন।
জেমস জানিয়েছেন, কানাডা দূতাবাস তাদের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ আলাসানে ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। তারা চায় বাগবো যত দ্রুত সম্ভব ওয়াত্তারার হাতে ক্ষমতা ছেড়ে দিক।
দেশটির নির্বাচন কমিশনের ফলাফলেও ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। কিন্তু ওই ফলাফল প্রত্যাখ্যান করে সাংবিধানিক পরিষদের সহায়তায় পুনরায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বাগবো।
আন্তর্জাতিক স
bdnews24