জেরুজালেম, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ২০০৮ সালে মার্কিন কর্মকর্তাদেরকে জানিয়েছিলো, তারা গাজার অর্থনীতিকে 'পতনের দ্বারপ্রান্তে' নিয়ে যেতে চায়।
বুধবার নরওয়ের একটি দৈনিক পত্রিকায় এ তথ্য ফাঁস করেছে ইউকিলিক্স।
গোপন নথি উদ্ধৃত করে আফটারপোস্টেন পত্রিকা জানিয়েছে, ইসরায়েল তেল আবিবের মার্কিন দূতাবাসকে গাজায় তাদের অবরোধ সম্পর্কে ব্রিফিং দিয়েছিলো।
গাজায় এ অবরোধের আওতায়ই ওই অঞ্চলের অর্থনীতিতে ধস নামিয়ে দেওয়ার পরিকল্পনার কথা মার্কিন দূতাবাসের অর্থনীতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের হলফ করে বলেছিলেন ইসরায়েলি কর্মকর্তারা।
ফিলিস্তিনি গেরিলা দল হামাস শাসিত গাজায় ইসরায়েলের এ অবরোধ আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হয়েছে।
কিন্তু হামাস সহিংসতা থেকে সরে না আসায় এবং ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় পশ্চিমারা গাজাবিমুখ।
উইকিলিক্সের ২০০৮ সালের ৩ নভেম্বরের ওই নথিতে বলা হয়েছে, "ইসরায়েল চেয়েছিলো মানবিক বিপর্যয় এড়িয়ে গাজার অর্থনীতিকে যতটা সম্ভব নিুপর্যায়ে নিয়ে যেতে।"
২০০৮ সালের জানুয়ারিতে এক ভাষণে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ওলমার্ট এই নীতির কথা জানান।
কিন্তু পরে আন্তর্জাতিক চাপের মুখে গতবছর মে মাসে ইসরায়েল গাজা অবরোধ শিথিল করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ ঘ.
bdnews24