২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাকাণ্ডের অভিযোগের মুখে জ্যাকসনের চিকিৎসক

পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার চিকিৎসক দায়ী--এ তথ্যপ্রমাণ এ সপ্তাহেই হাজির করা শুরু করছেন কৌসুলিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

লসঅ্যাঞ্জেলস, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পপ তারকা মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য তার চিকিৎসক দায়ী--এ তথ্যপ্রমাণ এ সপ্তাহেই হাজির করা শুরু করছেন কৌসুলিরা। জ্যাকসনকে কড়া ঘুমের ওষুধ প্রোপোফলের মাত্রাতিরিক্ত ডোজ দিয়েছিলেন ওই চিকিৎসকই। সেই ডোজের কারণে জ্যাকসন ২০০৯ সালের ২৫ জুনে মারা যান। এ ঘটনায় ওই বছরই চিকিৎসক কোনরাড মারেকে 'অনিচ্ছাকৃত হত্যা'র দায়ে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের আদালতে এ অভিযোগের প্রাথমিক শুনানি শুরু হচ্ছে। যথেষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে মারেকে পরিপূর্ণ বিচারের আওতায় আনা যাবে কিনা তা বোঝা যাবে এর মধ্য দিয়েই। তবে প্রাথমিক শুনানিতে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে সংশি