২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের রাজনৈতিক সংকট অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের বর্তমান রাজনৈতিক সংকট তাদের অভ্যন্তরীণ বিষয় এবং একারণে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী অভিযান ব্যাহত হবে না বলে মনে করে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ওয়াশিংটন, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের বর্তমান রাজনৈতিক সংকট তাদের অভ্যন্তরীণ বিষয় এবং একারণে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী অভিযান ব্যাহত হবে না বলে মনে করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি সোমবার সাংবাদিকদের বলেন, "পাকিস্তানে সংসদীয় ব্যবস্থা রয়েছে এবং এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়।" "রাজনৈতিক এই পরিস্থিতি তাদের এই কর্মকাণ্ড (সন্ত্রাসবিরোধী অভিযান) থেকে ভিন্ন দিকে সরিয়ে দেবে।", বলেন তিনি। ক্রাউলি আরো বলেন, "পাকিস্তান সরকারের সঙ্গে আমরা কাজ করে যাবো।" রোববার ক্ষমতাসীন জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির নেতৃত্বাধীন সরকার। সরকার এমন সময় এ রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছে যখন আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে তালেবানের বিরুদ্ধে চালানো অভিযান আরো জোরদার করার জন্য অব্যাহত চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আফগান যুদ্ধ কৌশল বিষয়ে হোয়াইট হাউসের এক পর্যালোচনায় বলা হয়েছে, আফগানিস্তানে তালেবানবিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী উল্লেখযোগ্য সফলতা পেলেও তা অস্থায়ী। যে কোনো সময় এই অবস্থার পরিবর্তন হতে পারে। ওই পর্যালোচনায় আরো বলা হয়, এই যুদ্ধে চূড়ান্ত সফলতার জন্য পাকিস্তানের সহায়তা সবচেয়ে প্রয়োজনীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১১৪৫ঘ.