আবিদজান, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- পশ্চিম আফ্রিকার ৪ নেতা আইভরি কোস্টের সঙ্কট সমাধানের চেষ্টায় সোমবার সেদেশ সফরে গেছেন।
কেনিয়ার প্রধানমন্ত্রী রায়েলা ওডিঙ্গাসহ আইভরি কোস্টে গেছেন বেনিন, কেপ ভার্দে ও সিয়েরা লিওনের নেতারা।
প্রেসিডেন্ট ল্যরাঁ বাগবোকে ক্ষমতা হস্তান্তরে রাজি করিয়ে রাজনৈতিক সঙ্কটের সমাধান করাই তাদের এ সফরের লক্ষ্য।
আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিদ্বন্দ্বী আলাসানে ওয়াত্তারাই বিজয়ী হয়েছেন বলে মনে করে আন্তর্জাতিক মহল।
সেকারণে ওয়াত্তারার হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য চাপ দিয়ে আসছে বিশ্ব স
bdnews24