ব্রাসিলিয়া, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছেন ৬৩ বছর বয়সী অর্থনীতিবিদ দিলমা রৌসেফ।
শনিবার শপথ নিলে এক সময়ের মার্কসবাদী গেরিলা নেতা দিলমা হবেন ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট। জনপ্রিয় প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
গত অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লুলার মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন।
উদীয়মান অর্র্থনৈতিক পরাশক্তি ব্রাজিলকে আগামী চার বছর নেতৃত্ব দেবেন দিলমা। বিশ্লেষকদের মতে, এটি তার জন্য হবে কঠিন পরীক্ষা।
চীন ও ভারতের পর বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি হিসেবে ব্রাজিলকে বিবেচনা করা হয়।
ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী দিলমা ১০ দলীয় একটি জোটের নেতৃত্ব দিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৮৫৯ ঘ.
bdnews24