কায়রো, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরের উত্তরাঞ্চলীয় শহর আলেকজান্দ্রিয়ায় একটি গির্জার বাইরে গাড়িবোমা বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। নতুন বছর উপলক্ষ্যে প্রার্থনা ও আনুষ্ঠানিকতায় যোগ দিতে জড়ো হওয়াদের ওপর এই হামলা চালানো হয়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আল কুইদিসেন গির্জায় নববর্ষের প্রার্থনা ও আনুষ্ঠানিকতা শেষে বেড়িয়ে আসা মানুষের ওপর এই গাড়িবোমা হামলা চালানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, "প্রাথমিক তদন্ত শেষে এ বিষয়টি নিশ্চিত যে, একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। গাড়িটি গির্জার সামনে রাখা ছিল।"
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এ ছাড়া কতিপয় খ্রিস্টান ও মুসলিমের মধ্যে ঢিল ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মুসলিম অধ্যুষিত মিসরের ১০ ভাগ খ্রিস্টান ধর্মানুসারী। দেশটির মোট জনসংখ্যা ৭ কোটি ৯০ লাখ।
এ ঘটনায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, যেখানে গাড়িবোমা বিস্ফোরণ ঘটেছে সেই গির্জার কাছে সমবেত খ্রিস্টানরা "ক্রুশের জন্য আমরা প্রাণ ও রক্ত দেব" বলে স্লোগান দেয়।
বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। বিস্ফোরণে নিহতদের দেহাংশ কুড়িয়ে এনে অ্যাম্বুলেন্সে রাখছিলেন চিকিৎসাকর্মীরা।
অপর এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে বলেন, "এটি বাগদাদের চিত্র।"
সহিংসপ্রবণ ইরাকে এ ধরনের ঘটনাচিত্র একটি নৈমিত্তিক বিষয়।
গত নভেম্বরে আল কায়েদা সম্পৃক্ত একটি গোষ্ঠী মিসরের গির্জাগুলোতে হামলার হুমকি দেওয়ার পর থেকে গির্জাগুলোর নিরাপত্তা বাড়ানো হয়। এরই অংশ হিসেবে সরাসরি গির্জার সামনে গাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।
মিসরে সা
bdnews24