মাদ্রিদ , সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আল কায়েদার উত্তর আফ্রিকা শাখাকে আর্থিক সহায়তা করার অভিযোগে বার্সেলোনায় গ্রেপ্তার হয়েছে আলজেরিয়ার বংশোদ্ভূত এক মাকিন নাগরিক।
স্পেনের জাতীয় পুলিশ বুধবার একথা জানিয়েছে।
স্পেনের পুলিশ বলেছে, আলজেরিয়ায় ৮১ হাজার ৬৬০ ডলার পাঠানোর সন্দেহে মঙ্গলবার মোহাম্মদ ওমর দেবহি (৪৩)কে গ্রেপ্তার করা হয়েছে। তার পাঠানো অর্থ আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামিক মাঘরেব (একিউআইএম) এর বিভিন্ন শাখায় বিতরণ করা হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের তদন্তে দেখা গেছে দেবহি বিশাল অঙ্কের অর্থ ব্যাংক বা লোকজনের মাধ্যমে আলজেরীয় নাগরিক তৌফিক মিজিকে পাঠিয়েছেন।
একটি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ২০০৬ সালে মিজি স্পেনে পালিয়ে যান।
বার্সেলোনার একটি জেলায় দেবহির বাসভবন থেকে পুলিশ তার ল্যাপটপ, হার্ড ডিস্ক ও দলিল জব্দ করেছে।
আলজেরিয়া, মালি, নাইজার এবং মৌরিতানিয়ার মরুভূমি অঞ্চলে একিউআইএম তাদেও তৎপরতা জোরদার করেছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, একিউআইএম অপহরণ বা মাদক চোরাচালানের মাধ্যমে তহবিল সংগ্রহ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২২১৬ ঘ.
bdnews24