২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস আলোচনায় নেতানিয়াহুর সম্মতি

আগামী মাসে প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মাসে প্যারিসে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করতে সম্মত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জাননো হয়, প্রধানমন্ত্রী ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও মার্কিন পরাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই দুই নেতার সঙ্গে টেলিফোনে আলাপকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে 'ইতিবাচক আলোচনা' চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নেতানিয়াহু। বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি, আমরা এক বছরের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারবো এবং সেই চুক্তি মধ্যপ্রাচ্যের ইতিহাসকে বদলে দেবে।" তিনি আরো জানান, আব্বাসের সঙ্গে বৈঠকের জন্য ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। তবে ওই বৈঠক কত তারিখে শুরু হবে তা এখনো ঘোষণা করা হয়নি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার হুমকি কাটানোর যৌথ প্রচেষ্টা হিসেবে তিনি এ বৈঠকে রাজী হয়েছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েল ইহুদি বসতি স্থাপনা তৈরি বন্ধ না করায় ফিলিস্তিন শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত জর্জ মিচেলের। এরপর দু'পক্ষের মধ্যে একটি সমঝোতার লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩০০ঘ.