জেরুজালেম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজাগামী একদল ইহুদী ত্রাণকর্মীর নৌকা মঙ্গলবার ভূমধ্যসাগরে আটকে দিয়েছে ইসরায়েলি নৌবাহিনী ।
ইসরায়েল, ব্রিটেন, জার্মানি এবং যুক্তরাষ্ট্রের নাগরিক মিলে নয়জনের এ শান্তিকর্মী দলটি রোববার সাইপ্রাস থেকে গাজা অভিমুখে রওনা দেয়। উদ্দেশ্য অবরুদ্ধ গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
এক সামরিক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, আইরিন নামের ব্রিটিশ পতাকাবাহী এ নৌকাকে গাজা থেকে ২০ নটিক্যাল মাইল সমুদ্রসীমার আগেই থামিয়ে দেয়া হয়। পরবর্তীতে এটিকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হয়।
ইহুদী শান্তিকর্মীদের এ অভিযাত্রাকে 'উস্কানিমূলক' আচরণ আখ্যা দিয়েছে ইসরায়েল।
এর আগে গত ৩১ শে মে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ৯ তুর্কি ত্রাণকর্মীকে হত্যার পর থেকে গাজা অবরোধ নিয়ে ইসরায়েলি নীতি আন্তর্জাতিক স
bdnews24