২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অযোধ্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর ঘোষণা করবে ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 10:57 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায় ৩০ সেপ্টেম্বর ঘোষণা করবে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। ধ্বংস হওয়া বাবরি মসজিদের চারপাশের জমির মালিকানা হিন্দু না মুসলমানদের সেই বিতর্কিত মামলারই রায় দেবে আদালত। উত্তর প্রদেশে আদালতের রেজিস্ট্রার সুবোধ সাহা বলেন, "৩০ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিন টায় (১০০০ জিএমটি) রায় ঘোষণা করা হবে। " সুপ্রিম কোর্ট মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টকে মামলার রায় ঘোষণা করতে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এ রায়ের পথ পরিস্কার করার পর রায় ঘোষণার এ তারিখ জানানো হলো। ৬০ বছরের পুরোনো এ মামলার রায় ঘোষণার সঙ্গে জড়িয়ে আছে বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ভয়াবহ হিন্দু-মুসলিম দাঙ্গার স্মৃতি। ১৯৯২ সালে ভারতের উত্তর প্রদেশে ষোলো শতকে বানানো বাবরি মসজিদ হিন্দুরা ভেঙ্গে ফেললে ভারতজুড়ে হিন্দু-মুসলমান সা