২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর প্রেসিডেন্টের পদত্যাগ

কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদুই সোমবার পদত্যাগ করেছেন। সাংবিধানিক আদালতের এক রায়ের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 04:25 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

প্রিস্টিনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কসোভোর প্রেসিডেন্ট ফাতমির সেজদুই সোমবার পদত্যাগ করেছেন। সাংবিধানিক আদালতের এক রায়ের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। গত সপ্তাহে সাংবিধানিক আদালতের এক রায়ে বলা হয়েছে, তিনি একই সঙ্গে দেশটির অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান এবং তার রাজনৈতিক দলের প্রধান থাকতে পারেন না। এ রায়ের ভিত্তিতেই তিনি পদত্যাগ করলেন। সেজদুইয়ের রাজনৈতিক দল ক্ষমতাসীন জোট সরকারের একটি শরিক দল। পদত্যাগের ঘোষণা দিয়ে এক সাংবাদিক সম্মেলনে সেজদুই বলেছেন, "সাংবিধানিক আদালতের রায়ের প্রতি আমি শ্রদ্ধাশীল। এ কয়েক বছরে কসভো প্রজাতন্ত্র যেন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্যই আমি কাজ করেছি।" ২০০৮ সালে তিনি দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৫৮ বছর বয়সী সেজদুই আগে আইনের অধ্যাপক ছিলেন। সার্বিয়ার সঙ্গে বাস্তবিক কিছু ইস্যু নিয়ে আলোচনার আগ মুহুর্তে তার পদত্যাগ কসভোর বিপর্যস্ত রাজনৈতিক পরিস্থিতিকে আরো অস্থিতিশীলতার মুখে ফেলেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত পরিবর্তনের জন্য কয়েকটি বাস্তবিক ইস্যু নিয়ে আলোচনার করতে এ মাসের শুরুতে কসোভোকে আহ্বান জানিয়েছিলো সার্বিয়া। সার্বিয়ার সাবেক প্রদেশ কসোভোর স্বাধীনতাকে বেলগ্রেড এখনো স্বীকৃতি দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২৩ ঘ.