২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ বোর্ডের নতুন সভাপতি পাকিস্তান

পাকিস্তান সোমবার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 01:09 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান সোমবার জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ডের সভাপতি নিযুক্ত হয়েছে। পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর না করা এবং ইরান ও উত্তর কোরিয়ায় পাকিস্তানের পরমাণু চোরাচালান নিয়ে পশ্চিমাদের সন্দেহ সত্ত্বেও দেশটি এ পদে আসীন হয়েছে। পশ্চিমা কূটনীতিকরা এ কারণে পাকিস্তানকে আইএইএ'র আদর্শ সভাপতি হিসাবে দেখছে না। ভারত, উত্তর কোরিয়া ও ইসরায়েলের মত পাকিস্তানও এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি। অথচ এ চুক্তিটিই আইএইএ'র চালিকাশক্তি। সোমবার আইএইএ'র রুদ্ধদ্বার বৈঠকে সংস্থাটির গভর্নর বোর্ডের সভাপতি হিসাবে পাকিস্তানের মনোনয়ন অনুমোদন করা হয়। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সদস্যরাষ্ট্রগুলোর এ মনোনয়নের বিরোধিতা করেনি পশ্চিমা দেশগুলো। বৈঠকে অংশগ্রহণকারী একজন কূটনীতিক একথা জানিয়েছেন। পাকিস্তান দীর্ঘদিন থেকে ভিয়েনা ভিত্তিক আইএইএ'র সদস্য এবং সংস্থার বিধি অনুযায়ীই দেশটি এ পদে মনোনয়ন পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৯ ঘ.