২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাস দুর্ঘটনার খবরে জার্মানি গেলেন পোলিশ প্রধানমন্ত্রী

জার্মানির বার্লিনে রোববার পোল্যান্ডের এক টুরিস্ট বাস দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক আহতদের দেখতে জার্মানি যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 05:29 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

বার্লিন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানির বার্লিনে রোববার পোল্যান্ডের এক টুরিস্ট বাস দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক আহতদের দেখতে জার্মানি যান। বাসটি ছুটির দিনের অবকাশ কাটানো যাত্রীদের নিয়ে স্পেন থেকে প্যোল্যান্ডে ফিরছিল। জার্মানির পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১৯ জনের অবস্থা গুরুতর। বার্লিনের কাছে মোটরওয়েতে একটি গাড়ি বাসটিকে আঘাত করলে বাসটি একটি ওভারব্রিজের থামের সঙ্গে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পোলিশ প্রধানমন্ত্রী টুস্ক বার্লিন হাসপাতালে সাংবাদিকদের উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, "আপনাদের তৎপরতা ও সহায়তার জন্য অনেক ধন্যবাদ।" জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এ ঘটনায় শোক প্রকাশ করেন। টুস্ক পরবর্তী সময়ে মার্কেলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০৩ঘ.