২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীর প্রশ্নে নমনীয় হচ্ছে ভারত সরকার

ভারত শাসিত কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে নমনীয় হচ্ছে ভারত সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 05:32 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত শাসিত কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঠেকাতে নমনীয় হচ্ছে ভারত সরকার। এ লক্ষ্যে সেখানে নিরাপত্তা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন সীমিত করার বিষয়টি বিবেচনা করছে সরকার। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরাম শনিবার একথা জানিয়েছেন। কাশ্মীরে গত কয়েকমাসের সরকার বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। নিহতদের বেশিরভাগেরই পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের রাজনৈতিক দলগুলোসহ সর্বদলীয় বোর্ডের সঙ্গে আলোচনার জন্য শিগগিরই একটি প্রতিনিধি দল ঘোষণা করা হবে। তাছাড়া পুলিশের ওপর পাথর ছোড়ার অভিযোগে আটক সব বিক্ষোভকারীকেও মুক্তি দেওয়া হবে। তিনি জানান, আটটি ধারা সম্বলিত সমঝোতামূলক প্যাকেজে (এইট পয়েন্ট কনসিলিয়েটোরি প্যাকেজ) বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ সেনাবাহিনীর সন্দেহভাজনকে খোঁজা, গ্রেপ্তার ও গুলি করার ক্ষমতা সম্বলিত আইন সীমিত করার বিষয়ে পর্যালোচনা করার প্রতিশ্র"তিও রয়েছে। ভারত সরকারের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক শেষে চিদাম্বরাম সাংবাদিকদের বলেন, "আমরা শিগগিরই রাজ্য সরকারের প্রতি নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি বৈঠকে বসতে এবং কাশ্মীরে বিশেষত শ্রীনগরে সেনা মোতায়েনের বিষয়টি পুনর্বিবেচনা করতে আহ্বান জানাব।" তবে কাশ্মীরের কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদীরা চিদাম্বরামের এ ঘোষণাকে নতুন 'ছলনা' বলে প্রত্যাখান করে ১০ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে। মুসলিম অধ্যুষিত অঞ্চল কাশ্মীর নিয়ে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ১৯৪৭ সাল থেকে বিরোধ চলে আসছে ভারতের। স