ম্যানচেস্টার, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় ভাইকে ভোটে হারিয়ে ব্রিটেনের সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড শনিবার লেবার পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন।
লেবার পার্টি একথা জানিয়েছে।
বড় ভাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিডকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে মিলিব্যান্ড নির্বাচিত হন।
এর আগে লেবার পার্টির প্রধান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। মে মাসের নির্বাচনে দল পরাজিত হওয়ার পর তিনি পদত্যাগ করেন।
ওই নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটেনে মধ্য বামপন্থী দল লেবার পার্টির ১৩ বছরের শাসনের সমাপ্তি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২২৪০ ঘ.
bdnews24