কাবুল, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলে আফগান ও ন্যাটো সেনাদের বিমান ও স্থল অভিযানে শনিবার কমপক্ষে ৩০ জঙ্গি নিহত হয়েছে।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনী (আইএসএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কাবুলের দক্ষিণ-পূর্বে লাঘমান প্রদেশে ন্যাটো ও আফগান নিরাপত্তা বাহিনীর সেনাদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে যৌথভাবে ২৫০ জনের বেশি সেনা অংশ নেয়। জঙ্গিরা সেনাদের ওপর হামলা চালালে এ অভিযান শুরু হয়।
আইএসএএফ জানিয়েছে, এ অভিযান এখনো চলছে। তবে এখন পর্যন্ত ন্যাটো সেনা বা কোন বেসামরিক ব্যক্তির হতাহতের খবর পাওয়া যায়নি।
পৃথক এক বিবৃতিতে তারা জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার আইএসএএফে'র দুজন সদস্য হাতে তৈরি বোমায় নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২২২১ ঘ.
bdnews24