২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি বিমানে বোমাতঙ্ক, ১ কানাডীয় আটক

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর একটি বিমান বোমাতঙ্কের কারণে শনিবার স্টকহোমে জরুরী অবতরণ করেছে। তবে, যাত্রীবাহী বিমানটির সব আরোহী ও ক্রু নিরাপদ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2010, 02:38 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

স্টকহোম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর একটি বিমান বোমাতঙ্কের কারণে শনিবার স্টকহোমে জরুরী অবতরণ করেছে। তবে, যাত্রীবাহী বিমানটির সব আরোহী ও ক্রু নিরাপদ রয়েছেন। এ ঘটনায় বিমানটি যাত্রী ৩০ বছর বয়সী এক কানাডীয় নাগরিককে আটক করেছে পুলিশ। বিমান ও পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আটক কানাডীয় নাগরিককে জিজ্ঞাসাবাদ করছে সুইডিশ পুলিশ। ২৭৩ জন আরোহী নিয়ে কানাডা থেকে পাকিস্তানে যাচ্ছিল বোয়িং ৭৭৭ বিমানটি। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) এর মুখপাত্র সৈয়দ সুলতান একথা জানিয়েছেন। সুইডেনের স্টকহোম জেলা পুলিশের মুখপাত্র জান্নে হেডল্যান্ড জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর এক যাত্রীর কাছে বিস্ফোরক দ্রব্য আছে বলে কানাডার পুলিশকে ফোন করে জানায় এক নারী। কানাডার পুলিশ এ ঘটনা বিমানের পাইলটকে জানানোর পর সুইডেনের আকাশ সীমায় থাকা বিমানটিকে জরুরী ভিত্তিতে সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান বিমানবন্দও অরল্যান্ডা-য় অবতরণ করানো হয়। হেডল্যান্ড জানান, বিমান থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তির ব্যাগ ও বিমানে তল্লাশি চালিয়েও কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি। তবে, তার কাছে কোনো বিস্ফোরক ছিল কি না তা খতিয়ে দেখতে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। পিআইএ মুখপাত্র সুলতান জানিয়েছেন, বিমানের সকল যাত্রী ও ক্রুরা নিরাপদে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএমটি/২০২৭ ঘ.