নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিউ ইয়র্কের ৯/১১ হামলাস্থলের কাছাকাছি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মসজিদ নির্মাণে মুসলিম সম্প্রদায়ের অধিকারের প্রতি সমর্থন রয়েছে অধিকাংশ নিউ ইয়র্কারের।
তবে তা অন্য কোথাও নির্মিত হওয়া উচিৎ বলে মনে করেন তারা। শুক্রবার প্রকাশিত এক জরিপে এ তথ্য জানা গেছে।
কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ প্রতিষ্ঠান নিউ ইয়র্ক রাজ্যের ভোটারদের ওপর জরিপটি পরিচালনা করে।
জরিপে অংশ নেওয়া ভোটাররা জানান, ৯/১১ হামলাস্থল যা বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত তার কাছাকাছি মুসলিম সেন্টার নির্মাণ করা ঠিক হবে না।
৮০ ভাগ ভোটার মনে করেন, ওই স্থানের কাছাকাছি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের অধিকার মুসলিম স
bdnews24