২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দিতে পারবেন সু চি

গণতন্ত্রকামী মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চি নভেম্বরের নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের এক সূত্র শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ইয়াংগুন, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণতন্ত্রকামী মিয়ানমারের গৃহবন্দী নেত্রী অং সান সু চি নভেম্বরের নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের এক সূত্র শুক্রবার একথা জানিয়েছেন। তবে সু চি ভোট দিতে পারলেও নির্বাচনে অন্যান্য কারাবন্দীরা ভোট দিতে পারবেন না। ২০০৮ সালে প্রণীত মিয়ানমারের সংবিধান অনুযায়ী, কারাবন্দী ভোগ করা কোন ব্যক্তি ভোট দিতে ও নির্বাচনে প্রতিদ্বন্দীতা করতে পারবেনা। সু চি'র আইনজীবী ও তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি'র মুখপাত্র নায়ান উইন জানিয়েছেন, সু চি ভোট দিতে পারবেন না বলে ঘোষণা দেওয়ায় তিনি খুবই অবাক হয়েছিলেন। তিনি বলেছেন, "সু চি কারাবন্দী নয়।" আগস্টে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন ভাঙার অপরাধে সু চি দোষী সাব্যস্ত হয়। লেকের পাশে অবস্থিত ইয়াঙ্গুনের বাসায় যুক্তরাষ্ট্রের এক অনধিকার প্রবেশকারীকে থাকতে দেওয়ায় তিনি অভিযুক্ত হন। ওই অপরাধে তিনি বর্তমানে ১৮ মাসের গৃহবন্দীত্ব ভোগ করছেন। নির্বাচনের এক সপ্তাহ পর তিনি মুক্তি পাবেন। আন্তর্জাতিক স