২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গরিলা থেকে ম্যালেরিয়া মানুষে সংক্রমিত হয়েছে'

গরিলা থেকেই মানুষের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ হয়েছে। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথাই বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2010, 07:37 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গরিলা থেকেই মানুষের মধ্যে ম্যালেরিয়ার সংক্রমণ হয়েছে। বুধবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে একথাই বলা হয়েছে। আর এ রোগটি একটি গরিলা থেকে কোনো মানুষে সংক্রমণের মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। গবেষকরা প্রায় ৩ হাজার গরিলা, শিম্পাঞ্জি ও বানরসহ সমগোত্রী প্রজাতি থেকে ডিএনএ সংগ্রহ করে পরীক্ষা চালিয়ে দেখেছেন, গরিলাদের সংক্রমণ করে এমন অনেক ভাইরাসের সঙ্গে মানুষের মধ্যে সংক্রমিত ম্যালেরিয়া জীবাণুর মিল রয়েছে। বার্মিংহামের আল বামা বিশ্ববিদ্যালয়ের বেট্রিচ হান ও তার সহকর্মীরা এ গবেষণাটি করেছেন। বছরের পর বছর ধরে শিম্পঞ্জি থেকে এই রোগ ছড়িয়েছে বলে সন্দেহ করা হতো। কিন্তু হানের তথ্য-উপাত্তে দেখা যায় শুধু গরিলাই সেই প্রজাতি যার জিনগত পর্যায় মানুষের কাছাকাছি, ফলে গরিলার সংক্রমণ মানুষেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। তাদের এ গবেষণাটি 'নেচার' জার্নালে প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪১ঘ.