২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ

সোমালিয়ার প্রধানমন্ত্রী ওমর আবদিরশিদ শারমার্কে মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশে রক্তক্ষয়ী জঙ্গি তৎপরতা সামলাতে ব্যর্থতারই মূল্য দিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 06:40 PM

মোগাদিসু, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সোমালিয়ার প্রধানমন্ত্রী ওমর আবদিরশিদ শারমার্কে মঙ্গলবার পদত্যাগ করেছেন। দেশে রক্তক্ষয়ী জঙ্গি তৎপরতা সামলাতে ব্যর্থতারই মূল্য দিলেন তিনি। প্রেসিডেন্ট প্রাসাদে তিনি সাংবাদিকদের বলেন, "সরকারে রাজনৈতিক সঙ্কট এবং সোমালিয়ায় নিরাপত্তা ব্যবস্থার ক্রমাবনতি দেখার পর আমি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।" প্রেসিডেন্ট শেখ শরীফ আহমেদ এ পদত্যাগের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, তিনি অবিলম্বে নতুন প্রধানমন্ত্রী মনোনীত করবেন। গত সপ্তাহে আহমেদ দেশে সংঘর্ষ বন্ধে ব্যর্থতার জন্য শারমার্ককে দোষারোপ করেন এবং মন্ত্রিসভায় ব্যাপক রদবদলও কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেন। আল-কায়েদা সংশ্লিষ্ট শাবাব জঙ্গিরা গত ৬ সপ্তাহ ধরে সরকার পতনের জন্য হামলা জোরদার করেছে। দফায় দফায় আত্মঘাতী হামলা চালাচ্ছে তারা। সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে রাষ্ট্রপতি ভবনের প্রধান ফটকে সোমবার আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় দুই সেনা আহত হয়েছে। শাবাব জঙ্গিরা বত'মানে মোগাদিসুর অনেক অংশ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় ও কেন্দ্রীয় অংশের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯৩৭ ঘ.