২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের সহায়তা না কমাতে জাতিসংঘের আহ্বান

বাজেটে ভারসাম্য আনতে দরিদ্রদের সহায়তা না কমানোর জন্য সোমবার ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 04:18 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাজেটে ভারসাম্য আনতে দরিদ্রদের সহায়তা না কমানোর জন্য সোমবার ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কে দারিদ্র্য এবং ক্ষুধা দূর করতে করণীয়-এর ওপর জাতিসংঘের তিনদিনের বৈঠকের উদ্বোধনী বক্তব্যে বান এ কথা বলেন। ২০১৫ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ লক্ষ্যমাত্রার অগ্রগতি পর্যালোচনা বিষয়ক এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৪০টি দেশের নেতারা অংশ নিয়েছেন। তাদের উদ্দেশ্যে বান বলেন, "দরিদ্রদের পেছনে ফেলে রেখে আমরা বাজেটে ভারসাম্য আনতে পারি না।" জাতিসংঘ মহাসচিব জানান, ২০১৫ সালের মধ্যে বিশ্বে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা যায় কিন্তু শিক্ষাসহ অন্যান্য বিষয়ে উন্নয়ন লক্ষ্যমাত্রা এখনো অনেক পেছনে রয়েছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে ধনী দেশগুলো তাদের অর্থনীতি চাঙ্গা করতে দরিদ্রদের জন্য বরাদ্দ যেন কমিয়ে না দেয় এ বিষয়টি মাথায় রেখেই বান এই আহ্বান জানালেন। বিশ্ব নেতারা তাদের ভাষণে ১০ বছর আগে প্রতিশ্র"ত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে পদক্ষেপ বাড়ানোর প্রতিশ্র"তি দিয়েছেন। তবে দরিদ্র দেশগুলোকে সহায়তার খাতে নতুন উৎসের ব্যাপারে প্রত্যাশার তুলনায় সামান্যই অগ্রগতি হয়েছে। জাতিসংঘ ২০১৫ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য ও ক্ষুধা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে সম্মত হয়েছে। কিন্তু শিশু শিক্ষা ও শিশুদের নৈতিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, এইডস মোকাবিলা, লিঙ্গ সমতা এবং পরিবেশ বিপর্যয় রোধসহ বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা অর্জন এখনো অনেক পেছনে পড়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০০৫ঘ.