লন্ডন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ সেনারা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সহিংসতাপূর্ণ জেলা সানগিনের নিরাপত্তার দায়িত্ব মার্কিন সেনাদের কাছে হস্তান্তর করেছে।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার একথা জানিয়েছে।
গত নয় বছর ধরে আফগান যুদ্ধ চলছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সানগিন জেলা ব্রিটিশ সেনাদের মৃত্যু হারের দিক দিয়ে প্রায় তৃতীয় অবস্থানে রয়েছে।
সানগিনের ১ হাজার ব্রিটিশ সেনাকে এখন হেলমান্দের মধ্যাঞ্চলে পুনঃমোতায়েন করা হবে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিয়াম ফক্স এক বিবৃতিতে বলেছেন, "ব্রিটিশ সেনাদের সানগিনের ক্ষমতা হস্তান্তর সামরিক দৃষ্টিকোণ থেকে খুবই যৌক্তিক এবং এ পদক্ষেপ গত বছর জুড়ে সেখানে আন্তর্জাতিক ও আফগান সেনাশক্তি বৃদ্ধিরই বহিঃপ্রকাশ।"
'ডব্লিওডব্লিওডব্লিও ডট আইকজাল্টিস ডট অর্গ' নামক একটি ওয়েবসাইটের মতে, আফগানিস্তানে প্রায় ৩৩৭ জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। বর্তমানে আফগানিস্তানে ৯ হাজার ৫০০ ব্রিটিশ সেনা রয়েছে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আধিপত্যে ন্যাটো পরিচালিত ১ লাখ ৫০ হাজার বিদেশি সেনার জন্য সা
bdnews24