২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বিস্ফোরণে ৮ শিশু নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের এক গ্রামে রোববার রকেট নিয়ে খেলার সময় বিস্ফোরণে ৮ শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

কুন্দুজ , আফগানিস্তান , সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের এক গ্রামে রোববার রকেট নিয়ে খেলার সময় বিস্ফোরণে ৮ শিশু নিহত হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। কুন্দুজের আল আবাদ জেলার এক গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শনিবার অনুষ্ঠিত আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন বানচালের চেষ্টায় এ এলাকায় তালেবানরা রকেট হামলা চালিয়েছে। আলী আবাদ জেলার প্রধান হাবিবুল্লাহ মোহতাশিম বলেছেন, ''ঘটনাস্থলেই সাত শিশু নিহত হয়েছে। বাকি শিশুটি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।'' তিনি বলেছেন, সম্ভবত শনিবারে তালেবানদের রকেট হামলার সময় এটি বিস্ফোরিত হয়নি অথবা পরিকল্পিত কোন হামলা চালানোর জন্য রকেটটি ওখানে রেখে দেওয়া হয়েছিল। প্রায় তিন দশক আগের সাবেক সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের সময় থেকেই অবিস্ফোরিত মাইন এ আফগানিস্তানের অসংখ্য মানুষ নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্যানুযায়ী, আফগানিস্তানের ৬৫০ বর্গকিলোমিটারেরও বেশি অঞ্চলে এখনো সক্রিয় মাইন এলাকা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৭৫০ ঘ.