দামেস্ক, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দামেস্কে শনিবার সাক্ষাৎ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
ইসরায়েলের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় সাফল্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সঙ্গে বৈঠকের দুদিন পর বাশারের সঙ্গে আহমাদিনেজাদের এই সাক্ষাৎ হলো।
বারাক ওবামা গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র দ্রুত সিরিয়ার সঙ্গে পুনঃসম্পর্ক স্থাপনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ঘ.
bdnews24