কোপিয়াপো, চিলি, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে আটকে পড়া ৩৩ শ্রমিককে নির্ধারিত সময়ের আগেই উদ্ধার করার সম্ভাবনা জোরালো হয়েছে। শুক্রবার আধা মাইল গভীর পর্যন্ত সুড়ঙ্গ তৈরি করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা।
সুড়ঙ্গ তৈরির এই অগ্রগতি পূর্বধারণা থেকে বেশি। যদিও শ্রমিকদের কাছে পৌঁছতে আরো বেশ কয়েক সপ্তাহ লেগে যাবে। এর আগে, বলা হয়েছিল নভেম্বরের আগে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের সম্ভাবনা নেই। তবে এখন মনে হচ্ছে বেশ আগেই তাদের উদ্ধার করা সম্ভব হবে।
ভেতরে যেন মাটি ধসে পড়ে সুড়ঙ্গ বন্ধ হয়ে না যায় সেজন্য ইস্পাতের সাহায্যে সুরক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে। খনন কাজ শেষ হওয়ার পর ক্যাপসুলের সাহায্যে শ্রমিকদের উদ্ধার করা হবে বলে জানা গেছে।
আটকে পড়া শ্রমিকরা ভূপৃষ্ঠের উপরিভাগে তাদের উদ্ধার তৎপরতায় নিয়োজিতদের ধন্যবাদ জানিয়েছে। এরই মধ্যে দেশটি স্বাধীনতার দ্বিশতবার্র্ষিকী উদযাপন করছে। অভ্যন্তরে থাকা শ্রমিকরা ভিডিও চিত্রের মাধ্যমে তাদের আনন্দবার্তা পাঠিয়েছে, "আমাদের সবার অন্তরে: চি, চি, চি! লি, লি, লি! আমরা চিলির খনিশ্রমিক!"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ঘ.
bdnews24