তুরস্ক , সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাক্কিরি প্রদেশে রিমোট চালিত বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
তুরস্কের নিরাপত্তা কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
হাক্কিরি প্রদেশের জেসিটলি গ্রামে একটি মিনিবাসে বোমাটি বিস্ফোরিত হয়।
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী কুর্দিস্তান ওয়ার্কাস পাটি (পিকেকে) দীর্ঘদিন ধরে ঐ অঞ্চলে সন্ত্রাস চালিয়ে আসছে। তবে পিকেকে গত মাসে ২০ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৫৮ ঘ.
bdnews24