২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা

পাকিস্তানে ভয়াবহ বন্যা শুরুর ছয় সপ্তাহ পর আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। হ্রদের পানি বেড়ে কয়েকটি শহর প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 11:59 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

দাদু, পাকিস্তান, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে ভয়াবহ বন্যা শুরুর ছয় সপ্তাহ পর আবার নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। হ্রদের পানি বেড়ে কয়েকটি শহর প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার মানুষ। কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন। বন্যার পানি আরব সাগরে নামতে শুরু করার এ সময়ে বিভিন্ন জায়গায় নির্মিত বাঁধ ভেঙে মানচার লেকসহ নতুন নতুন এলাকায় পানি ঢুকতে শুরু করায় সিন্ধু প্রদেশের নতুন কয়েকটি শহর জলমগ্ন হয়ে পড়ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সিন্ধু প্রদেশের দাদু জেলায় কয়েকটি শহর ছেড়ে চলে গেছে হাজার হাজার মানুষ। বাঁধ ভেঙে পাকিস্তানের সবচেয়ে বড় পরিস্কার পানির হ্রদ মানচার উপচে বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় আরো অনেক মানুষকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ক্রাণ কমিশনার রিয়াজ আহমেদ সুমরো রয়টার্সকে বলেছেন, "আমাদের দৃষ্টি এখন দাদু জেলার দিকে। কারণ সেখানকার মানচার হদ্রের পানি আর কয়েক ইঞ্চি বাড়লেই তা ছড়িয়ে পড়বে। আর এর ফলে অনেক শহর হুমকির মুখে পড়বে।" কর্মকর্তারা বলেছেন, লেকের আশেপাশে ভন ও ঝিনজিরাসহ কয়েকটি শহরে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে ২ লাখ ৫০ হাজার মানুষ বন্যার হুমকির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির দিক দিয়ে এবারের বন্যা পাকিস্তানে ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়। এ বন্যায় ৬০ লাখের বেশি লোক গৃহহারা হয়েছে এবং ২০ লাখ লোকের ওপর এর প্রভাব পড়েছে। এছাড়া ১ হাজার ৭৫০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং সাহায্য সংস্থাগুলো সতর্ক করে বলেছে, যদি জরুরী ভিত্তিতে খাদ্য ও আশ্রয়ের ব্যাবস্থা না করা হয় তবে আরো মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। সরকারী হিসাব মতে, এ পর্যন্ত বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৫৫ ঘ.