২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টিকে শক্তিশালী হচ্ছে হারিকেন ইগর

আটলান্টিক মহাসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে হারিকেন ইগর। ভয়াবহ ৪ ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়ে ইগর ধেয়ে যাচ্ছে পশ্চিমের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 09:47 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

মিয়ামি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আটলান্টিক মহাসাগরে ক্রমেই শক্তিশালী হচ্ছে হারিকেন ইগর। ভয়াবহ ৪ ক্যাটাগরির হারিকেনে পরিণত হয়ে ইগর ধেয়ে যাচ্ছে পশ্চিমের দিকে। ঘন্টায় ১৫০ মাইল বেগে এগুচ্ছে এ ঝড়। দ্রুত গতিতে শক্তি সঞ্চয় করছে হারিকেনটি। মিয়ামির হারিকেন সেন্টার একথা জানিয়েছে। ঝড়টি এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উত্তরাঞ্চলীয় লিওয়ার্ড দ্বীপে ১,৫০০ মাইল পূর্বে অবস্থান করছে। সোমবার ঝড়টি ক্যাটাগরি ৫ এ রূপ নিতে পারে বলে জানিয়েছে হারিকেন সেন্টার। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দিনগুলোতে ইগর আটলান্টিকেই থাকবে। মেক্সিকো উপসাগরে যাবে না। কিন্তু পরবর্তীতে বারমুডায় আঘাত হানতে পারে ইগর। তবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল কিংবা কানাডায় ঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা কম। রোববার একথা জানিয়েছেন প্রবীণ আবহাওয়া পূর্বাভাসবিদ জেফ মাস্টার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৫৪৪ ঘ.