২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হত্যা: ১২ মার্কিন সেনা অভিযুক্ত

বেসামরিক আফগান হত্যা থেকে শুরু করে যুদ্ধের ট্রফি হিসাবে দেহাংশ রেখে দেওয়ার জঘণ্য অপরাধে আফগানিস্তানে অভিযুক্ত হয়েছে ১২ মার্কিন সেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2010, 03:15 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বেসামরিক আফগান হত্যা থেকে শুরু করে যুদ্ধের ট্রফি হিসাবে দেহাংশ রেখে দেওয়ার জঘণ্য অপরাধে আফগানিস্তানে অভিযুক্ত হয়েছে ১২ মার্কিন সেনা। এ ঘটনায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে পেন্টাগন বৃহস্পতিবার মন্তব্য করেছে। ওয়াশিংটনের পঞ্চম স্ট্রাইকার ব্রিগেড এর পদাতিক সেনাদেরকে এক বছর আগে আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মোতায়েন করা হয়। আর বেসামরিক আফগান হত্যার ঘটনা ঘটে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। সেনা কৌসুলিদের অভিযোগনামায় একথা বলা হয়েছে। অভিযোগগুলো এ সপ্তাহে প্রকাশিত হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জেয়ফ মোরেল এক সাংবাদিক সমে