২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় অবাধ সাংবিধানিক ক্ষমতা পেলেন রাজাপাকসে

শ্রীলংকার পার্লামেন্ট বুধবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশেকে অবাধ ক্ষমতা দিয়ে একটি সাংবিধানিক সংশোধনী পাশ করেছে। রাজধানী কলোম্বোয় প্রতিবাদ-বিক্ষোভের মুখেও সংশোধনীটি পাশ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 05:16 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

কলোম্বো, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকার পার্লামেন্ট বুধবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশেকে অবাধ ক্ষমতা দিয়ে একটি সাংবিধানিক সংশোধনী পাশ করেছে। রাজধানী কলোম্বোয় প্রতিবাদ-বিক্ষোভের মুখেও সংশোধনীটি পাশ হয়। ২২৫ সদস্যের পার্লামেন্টে ১৬১-১৭ ভোটে পাশ হয় প্রেসিডেন্সির দুই মেয়াদী সময়সীমা তুলে দেওয়ার প্রস্তাব। এতে করে রাজাপাকসের জন্য অনির্দিষ্টকাল মেয়াদে প্রেসিডেন্ট াকার দ্বার খুলে গেল। প সুগম হল ২০১৬ সালে আবার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর। শধু তাই নয়, এ সংশোধনী বলে রাজাপাকসে নির্বাচনী ক্ষেত্র থেকে শুরু করে মানবাধিকার ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে অবাধে শীর্ষ বিচারক ও কমিশনারদের নিয়োগ দিতে পারবেন। আইনি কোনো মারপ্যাচই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এ সর্বময় ক্ষমতায় প্রেসিডেন্ট একনায়ক হয়ে উঠতে পারেন বলে বিরোধীদের আশঙ্কা। পার্লামেন্টে প্রধান ইউনাইটেড ন্যাশনাল পার্টি ভোট বয়কট করেছে। কিন্তু দলটির বহু এমপিই সরকারের সঙ্গে প্রস্তাবে ভোট দিয়েছে। প্রস্তাবের বিরোধী ও সমর্থক দু দলই এ সময় কলোম্বোর রাস্তায় বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ করে। বিরোধীদল ও মানবাধিকার গ্রুপগুলো এ পদক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি বলে সমালোচনা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩১০ ঘ.