২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আশতিয়ানিকে পাথর ছুড়ে হত্যার রায় স্থগিত

বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে ইরান কর্তৃপক্ষ পাথর ছুড়ে সাকিনা মোহাম্মাদী আশতিয়ানির মৃত্যুদণ্ড কার্যকর করার রায় স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

তেহরান, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার মুখে ইরান কর্তৃপক্ষ পাথর ছুড়ে সাকিনা মোহাম্মাদী আশতিয়ানির মৃত্যুদণ্ড কার্যকর করার রায় স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার একথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রেস টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রামিন মেহমানপরাস্ত বলেন, "বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কের মামলার রায় আপাতত স্থগিত করা হয়েছে এবং পরে এ রায় পুনর্বিবেচনা করা হবে।" ব্যাভিচারের অভিযোগে আশতিয়ানিকে পাথর ছুড়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে নিজের স্বামীকে হত্যার ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে। এ রায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। সর্বশেষ মঙ্গলবার এ রায়ের সমালোচনা করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বারোসো বলেন, এ মৃত্যুদণ্ডাদেশ বর্বরোচিত এবং ভাষায় প্রকাশের অযোগ্য। তার বিরুদ্ধে হত্যা মামলা সম্পর্কে মেহমানপরাস্ত টেলিফোনে রয়টার্সকে বলেন, চূড়ান্ত রায়ের প্রদানের জন্য সাকিনার বিরুদ্ধে হত্যার অভিযোগ তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২৬ ঘ.