২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় বিদ্রোহী ধর্ষকদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 11:08 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে গণধর্ষণের মূল পরিকল্পনাকারী বিদ্রোহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য মঙ্গলবার নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দুই শীর্ষ কর্মকর্তা। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর উপ-প্রধান অতুল খারে নিরাপত্তা পরিষদে এক বৈঠকে জানান, কঙ্গোর কিভু প্রদেশে জুলাই ও আগস্ট মাসে শিশুসহ পাঁচ শতাধিক নারী ধর্ষিত হয়েছে। এর মধ্যে ১০টি ঘটনার হোতা কঙ্গো সরকারের নিজস্ব এফএআরডিসি বাহিনী। জাতিসংঘ জানায়, কঙ্গোতে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ শিবির ও কিভুর কিবুয়ার কাছে লুভুঙ্গিতে জুলাই ও আগস্টের প্রথম দিকে কয়েক দিনের মধ্যে কমপক্ষে ২৪২টি ধর্ষণের ঘটনার কথা জানতে পেরেছে। লুভুঙ্গির ধর্ষণের ঘটনায় রুয়ান্ডার এফডিএলআর বিদ্রোহীরাও জড়িত থাকতে পারে বলে খারে ও যৌন সহিংসতা বিষয়ক জাতিসংঘ বিশেষ প্রতিনিধি মার্গোট ওয়ালস্ট্রমের ধারণা। খারে বলেন "এফডিএলআর এ নেতাদের ওপর দেশের ভেতরে-বাইরে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পরিষদকে বিবেচনা করে দেখার সুপারিশ করেছি।" জুলাই ৩০ থেকে ৩ আগস্ট পর্যন্ত লুভুঙ্গি মাই মাই ও এফডিএলআর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫২ঘ