২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ব্রহ্মজ' নামের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

ভারত রোববার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ 'ব্রহ্মজ' নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 04:56 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ভুবনেশ্বর, ভারত, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারত রোববার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ 'ব্রহ্মজ' নামের একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপের অংশ হিসেবে এ পরীক্ষা করা হয়েছে। এ ক্ষেপণাস্ত্রটি শব্দের বেগের ২ দশমিক ৮ গুণ পর্যন্ত বেশি গতিতে চলবে এবং ক্ষেপণাস্ত্রটি ২ শ' ৯০ কিলোমিটার দূরত্বের মধ্যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। উড়িষ্যায় ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। উড়িষ্যার ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেঞ্জ পরিচালক এস পি দাস বলেন, "এটা একটা সফল পরীক্ষা হয়েছে।" ভারতের ব্রহ্মপুত্র নদী ও রাশিয়ার মস্কো নদীর নাম অনুসারে ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে 'ব্রহ্মজ'। ভারত ও রাশিয়ার বিজ্ঞানীরা যৌথ প্রচেষ্টায় এ ক্ষেপণাস্ত্রটি উদ্ভাবন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৪২ ঘ.