২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে নির্বাচন বানচালের হুমকি তালেবানের

আফগানিস্তানে তালেবানরা রোববার ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বানচালের হুমকি দিয়ে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2010, 12:36 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

কাবুল, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে তালেবানরা রোববার ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচন বানচালের হুমকি দিয়ে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। ভোটের বিরুদ্ধে এটিই তালেবানদের প্রথম প্রকাশ্য হুমকি। তালেবান মুখপাত্র জাবিউলাহ মুজাহিদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "এ নির্বাচন আফগানিস্তানে বিদেশিদের দখলদারিত্ব বজায় রাখার কৌশলের অংশ এবং আমরা আফগান জাতিকে তা বর্জনের আহ্বান জানাচ্ছি।" তিনি বলেন, "আমরা নির্বাচনের বিপে এবং তা বানচালের সর্বোচ্চ চেষ্টা চালাবো। আমাদের প্রথম ল্য হবে বিদেশি সেনারা এবং তারপর আফগান সেনারা। তাই ভোটে অংশ না নেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ডিসেম্বরে আফগান যুদ্ধ কৌশল পুনর্বিবেচনা করবেন। তার আগে অনুষ্ঠেয় এ নির্বাচনকে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনারেে ত্র 'গুরুত্বপূর্ণ পরীা' হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডিসেম্বরে দেশটির পরিস্থিতি বিবেচনা করে ২০১১ সালের জুলাই থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে ১ লাখ ৫০ হাজার বিদেশি সেনা থাকা সত্ত্বেও ২০০১ সালে তালেবানরা মতাচ্যুত হওয়ার পর থেকে এখনই সেখানে সহিংসতা সবচেয়ে বেড়েছে। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাই সর্বোচ্চ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ ও সরকারি কর্মকর্তাদের তথ্যানুযায়ী, সেখানে এর মধ্যেই সা