ম্যানিলা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যানিলায় পর্যটক বহনকারী বাস ছিনতাইয়ের ঘটনা সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে আগেভাগেই অবসরের যাওয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের জাতীয় পুলিশ প্রধান।
পুলিশ প্রধান জেসাস ভেরজোসা এক বিবৃতিতে বলেন, "পুলিশ প্রধান হিসেবে ফিলিপাইন জাতীয় পুলিশ (পিএনপি) ইউনিট ও পুলিশ কর্মকর্তাদের সব কাজ ও ব্যর্থতার দায় আমি নিচ্ছি।"
গত মাসে পুলিশের চাকরিচ্যুত এক ক্যাপ্টেন একটি বাসে হংকংয়ের ১৫ জন পর্যটককে ১২ ঘণ্টা আটকে রাখে। যন্ত্রপাতির অভাবে বাস ভেঙে তাদের উদ্ধার করতে পুলিশের উদ্ধারকারী দলের এক ঘণ্টারও বেশি সময় লাগে।
বাসটিকে উদ্ধার করতে যাওয়া পুলিশের 'স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাকটিস টিম' (এসডবি
bdnews24