২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর জনসম্মুখে বক্তব্য দিলেন ফিদেল

দীর্ঘ চার বছর পর সেই পুরনো সবুজ সামরিক টুপি পরে শুক্রবার আবার জনসম্মুখে ভাষণ দিলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 05:26 PM

Updated : 25 Aug 2022, 06:34 PM

হাভানা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দীর্ঘ চার বছর পর সেই পুরনো সবুজ সামরিক টুপি পরে শুক্রবার আবার জনসম্মুখে ভাষণ দিলেন কিউবার সাবেক প্রেসিডেন্ট ও কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রো। ফিদেল তার ভাষণে পরমাণু যুদ্ধের হুমকির বিষয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। ১৯৫৯ সালে ক্ষমতা গ্রহণের আগে যেখান থেকে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন সেই হাভানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে এ ভাষণ দেন ফিদেল ক্যাস্ত্রো। ২০০৬ সালে অসুস্থ হওয়ার আগে শেষবার কিউবার জনগণের সামনে ভাষণ দেন তিনি। প্রায় ১০ হাজার শ্রোতার সামনে দেওয়া বক্তব্যে ফিদেল যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি ব্যবস্থা চালু করেছে যা মানবতার অস্তিত্বের জন্য হুমকি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্র রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগসাজস করে পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা অব্যাহত রাখলে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। ফিদেল ক্যাস্ত্রো দীর্ঘ ৪৯ বছর ধরে কিউবার প্রেসিডেন্ট ছিলেন। ২০০৬ সালে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তারপর থেকে জনসম্মুখে ক্যাস্ত্রোর উপস্থিতি সীমিত হয়ে আসে। ২০০৮ সালে ভাই রাউল ক্যাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তরের পরে ফিদেল খুব কমই জনসমক্ষে উপস্থিত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২৩২২ ঘ.