জেরুজালেম, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনায় বসছে বৃহস্পতিবার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই বৈঠকের তোড়জোড় শুরু করেছেন।
কিন্তু হামাসের হাতে চার ইসরায়েলি হত্যা এবং ইহুদি বসতিস্থাপন নিয়ে অচলাবস্থা তার এ প্রচেষ্টায় অনিশ্চয়তার ছায়া ফেলেছে।
প্রায় দুবছর পর বৃহস্পতিবার নতুন করে সরাসরি আলোচনায় বসবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
এ আলোচনার আয়োজক ও মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র। ওবামার জন্য এটি বড় চ্যালেঞ্জ, কেননা এ প্রচেষ্টায় তার পূর্বসূরীদের অনেকেই ব্যর্থ হয়েছেন।
সেইসঙ্গে এই আলোচনাকে ব্যর্থ করতে তৎপরতা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী হামাস। হামাস মঙ্গলবার পশ্চিম তীরে চার ইহুদি বসতিস্থাপনকারীকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে এবং আরো হামলার হুমকি দিয়েছে।
শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্র"তিবদ্ধ ফিলিস্তিনি নেতারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে ইহুদি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে। ২০ মাস পর শুরু শুরু হতে চলা সরাসরি শান্তি আলোচনায় বিঘ
bdnews24