২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ধেয়ে যাচ্ছে হারিকেন আর্ল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন আর্ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

মিয়ামি, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন আর্ল। তবে উপকূলের কোন অংশ এ হারিকেনের কবলে পড়বে তা এখনও বোঝা যাচ্ছে না বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করে হারিকেনটি শক্তিশালী ক্যাটাগরি ফোর এ রূপ নেয়। যুক্তরাষ্ট্রের হারিকেন কেন্দ্র জানিয়েছে, আর্ল এ বছরের ২য় বৃহত্তম হারিকেন। হারিকেনটি ঘণ্টায় ১৩৫ মাইল বেগে ধেয়ে যাচ্ছে এবং গ্রান্ড তুর্ক আইল্যান্ডের ২৯০ মাইল পূর্ব-দক্ষিণপূর্ব কোণে অবস্থান করছে। হারিকেন সেন্টার জানিয়েছে, বৃহস্পতি কিংবা শুক্রবারে হারিকেনটি নর্থ ক্যারোলিনার কেপ হাটেরাসের কাছে আঘাত হানতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৭ ঘ.