২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়জনদের সঙ্গে প্রথম কথা চিলির খনি শ্রমিকদের

চিলিতে দুর্ঘটনাকবলিত খনিতে আটকে পড়া শ্রমিকরা সোমবার প্রথম ফোনে প্রিয়জনদের সঙ্গে কথা বলেছেন। মাটির নিচে আটকা পড়ে থাকার ২৪ দিন পর ফোনালাপে তারা আবেগাপ্লুত কন্ঠে একে অপরকে সান্ত্বনা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

চিলি, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- চিলিতে দুর্ঘটনাকবলিত খনিতে আটকে পড়া শ্রমিকরা সোমবার প্রথম ফোনে প্রিয়জনদের সঙ্গে কথা বলেছেন। মাটির নিচে আটকা পড়ে থাকার ২৪ দিন পর ফোনালাপে তারা আবেগাপ্লুত কন্ঠে একে অপরকে সান্ত্বনা দেন। বিবিসি জানিয়েছে, শ্রমিকদের পরিবার পরিজন ও আত্মীয় স্বজনরা একটি বিশেষ টেলিফোন কেবিনের সামনে লাইন ধরে দাঁড়ায় এবং প্রত্যেকেই কথা বলার জন্য ১ মিনিট করে সময় দেওয়া হয়। টেলিফোনে কথা বলার আগে কেবলমাত্র হাতে লেখা চিরকুট সুড়ঙ্গ দিয়ে শ্রমিকদের পাঠানো হয়ে আসছিল। দারিও সেগোভিয়া নামের এক নারী তার স্বামীর সঙ্গে কথা বলার পর বলেন, "তার কথা শুনে আমি স্বস্তি পাচ্ছি।" সেগোভিয়ার মতো এরকম অনেক স্ত্রীই কথা বলেছেন আটকা পড়া স্বামীর সঙ্গে। আবার আটকা পড়া ছেলের সঙ্গে কথা বলেছেন অনেক বাবা- মা। এমনই এক মা আলিসিয়া ক্যাম্পোসের উক্তি, "বাবা সিয়াও, আমাদের আবার দেখা হবে। " ছেলে ড্যানিয়েল হেরেরোকে একথা বলা পর্যন্ত ভেঙে পড়েননি বলে জানান সিয়াও। এএফপি বার্তা সংস্থাকে সিয়াও জানান, "ছেলের কণ্ঠস্বর একই আছে। সে খুব ভালো নেই কিন্তু আবার অতটা খারাপও মনে হচ্ছে না।" উদ্ধারকর্মীরা সোমবার থেকে খনিতে বিকল্প সুড়ঙ্গ পথ খোঁড়ার কাজ শুরু করেছে। কিন্তু এ সুড়ঙ্গ খুঁড়তে ৪ মাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকায় ইতোমধ্যেই খোঁড়া একটি সুড়ঙ্গকে আরো চওড়া করার পরিকল্পনা করা হয়েছে। এতে করে দু মাসের মধ্যে শ্রমিকদের কাছে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ইঞ্জিনিয়ার ওয়ালটার হেরেরা সাংবাদিকদের বলেন, আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইতোমধ্যেই খনন করা সুড়ঙ্গ আরো চওড়া করতে পারি। বিশেষজ্ঞরা এ বিকল্পটি ভেবে দেখছেন বলে জানান তিনি। ওদিকে, আটকে পড়া শ্রমিকরা ক্রমেই হতাশ হয়ে পড়ছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভূপৃষ্ঠের ৭০০ মিটার গভীরে আটকে পড়া ৩৩ খনিশ্রমিকের মধ্যে ৫ জন বিষন্নতায় ভোগার লক্ষণ দেখা দিয়েছে। শ্রমিকদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে মনোবিজ্ঞানীরা ইন্টারকমের মধ্য দিয়ে তাদেও চিকিৎসার উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছেন। গত ৫ অগাস্ট চিলির উত্তরাঞ্চলীয় চোপিয়াপো শহরের কাছাকাছি ছোট একটি স্বর্ণ ও তামার খনিতে বিস্ফোরণ ঘটলে শ্রমিকরা আটকা পড়ে। এর ২৫ দিন পর তারা বেঁচে আছে বলে একটি বার্তা পাঠালে ২২ অগাস্ট বিষয়টি সবার নজরে আসে। শ্রমিকদের কাছে খাবার, পানি পাঠানো ও যোগাযোগ রাক্ষার জন্য উদ্ধারকর্মীরা একটি সরু গর্ত তৈরি করে। আটকে পড়া শ্রমিকদের কাছে প্ল