২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় হেলিকপ্টার বিধ্বস্ত, ১০ সেনা নিহত

ভেনেজুয়েলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতীয় রক্ষী বাহিনীর ১০ সেনা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

কারাকাস, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভেনেজুয়েলায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতীয় রক্ষী বাহিনীর ১০ সেনা নিহত হয়েছে। কলম্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলে সন্দেহভাজন মাদক চোরাকারবারীদের পিছু ধাওয়া করা যাওয়া সেনারা ওই হেলিকপ্টারে ছিল বলে শনিবার এক কর্মকর্তা জানিয়েছেন। জেনারেল লুই আলফ্রেডো ডমিনগুয়েজ ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, সেনারা সন্দেভাজন মাদক চোরাকারবারীদের সন্ধানে পায়ে হেঁটে টহল দেওয়ার পর শুক্রবার বিকালে ফিরে আসার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তিনি বলেন, "এটা খুবই দুঃখজনক ঘটনা এবং জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী ও ভেনেজুয়েলার জনগণ এতে শোকাহত।" হেলিকপ্টারে আরোহীদের মধ্যে কেউ বেঁচে আছে কিনা সে বিষয়ে আলফ্রেডো কিছু জানাননি। তবে চোরাকারবারীদের একজন ধরা পড়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪০ ঘ.