২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পীত সাগরে নৌ মহড়া চালানোর ঘোষণা চীনের

পীত সাগরে যুক্তরাষ্ট্রের মহড়া শুরুর আগে নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 10:02 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

বেইজিং, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পীত সাগরে যুক্তরাষ্ট্রের মহড়া শুরুর আগে নৌ মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, চীন ও কোরিয়া উপদ্বীপের মাঝামাঝি এ সাগরে এ সপ্তাহে বুধবার থেকে শনিবার পর্যন্ত নৌবহরের মহড়া চলবে। চীনের সরকারি সিনহুয়া বার্তা সংস্থা এ খবর দিয়েছে। সিনহুয়া মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, এটি একটি বার্ষিক নিয়মিত প্রশিক্ষণ মহড়া। এ মহড়ায় মূলত জাহাজ থেকে গোলা নিক্ষেপ চলবে। উপকূলীয় কিংদাও শহরে চীন এ নৌ মহড়া চালাবে বলে জানিয়েছে। এ স্থানটি কোরিয়া উপকূলের কাছের সাগরে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়াস্থল থেকে দূরে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে তারা পীত সাগরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সাবমেরিন বিধ্বংসী মহড়া চালাবে। উত্তর কোরিয়াকে সতর্ক বার্তা দেওয়াই এ মহড়ার উদ্দেশ্য বলে এ মাসে জানিয়েছে পেন্টাগন। গত মাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরিয়া উপদ্বীপে মহড়া চালিয়ে চীনের নিন্দা ও সমালোচনার মুখে পড়ে। জুলাই এর এ মহড়া প্রথমে পীত সাগরে হওয়ার কথা থাকলেও চীনের আপত্তির মুখে কোরিয়া উপদ্বীপের অন্য অংশে সরিয়ে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৫ ঘ.