২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমরা সাগরে বিধ্বস্ত হতে যাচ্ছি

মঙ্গলবার বিকাল। ২৭৫ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হংকংগামী বিমানটি তখন উত্তর সাগর পাড়ি দিচ্ছে। হঠাৎ যাত্রীদের কাছে জরুরি সতর্কবাতা এলো, 'আমরা সাগরে বিধ্বস্ত হতে যাচ্ছি।'

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 06:32 PM

লন্ডন, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মঙ্গলবার বিকাল। ২৭৫ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে হংকংগামী বিমানটি তখন উত্তর সাগর পাড়ি দিচ্ছে। হঠাৎ যাত্রীদের কাছে জরুরি সতর্কবাতা এলো, 'আমরা সাগরে বিধ্বস্ত হতে যাচ্ছি।' অনাকাক্সিক্ষতভাবে বেজে উঠেছিল রেকর্ডকৃত সতর্কবার্তাটি। কেবিন ক্রু সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারেন এবং আতঙ্কগ্রস্ত যাত্রীদের আশ্বস্ত করেন বার্তাটি ভুল ছিল এবং সবকিছু ঠিকই আছে। ব্রিটিশ এয়ার ওয়েজ এ ব্যাপারে যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের উত্তরাঞ্চল প্রিস্টনের অধিবাসী মিশেল লর্ড (৩২) বলেছেন, "আমরা সবাই ভেবেছিলাম আমরা এখন মরতে যাচ্ছি।" অন্য একজন যাত্রী বলেছেন, "আপনার বিমানটি বিধ্বস্ত হতে চলেছে এ কথাটির চেয়ে খারাপ কিছু আমি কল্পনাও করতে পারি না।" ব্রিটিশ এয়ার ওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুলটি কোনো যান্ত্রিক ত্র"টিজনিত কারণে নাকি কোনো ব্যক্তির খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। বিবৃতিতে তিনি আরো বলেছেন, এ অনাকাক্সিক্ষতভাবে মানসিক চাপে ফেলার জন্য যাত্রীদের আমরা কাছে ক্ষমা চেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৪৩৭ঘ.