২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় ৯ পুলিশ নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 05:36 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

কুন্দুজ, আফগানিস্তান, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজে বৃহস্পতিবার তালেবান জঙ্গিরা হামলা চালিয়ে ৯ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে। কুন্দুজের গভর্নর মোহাম্মদ ওমর সাংবাদিকদের এ তথ্য জানান। আফগানিস্তানের এক সময়কার নিরাপদ অঞ্চল বলে খ্যাত কুন্দুজে জঙ্গিরা এই হামলা চালায়। পুলিশ কর্মকর্তারা ঘুমাতে যাওয়ার ঠিক আগমুহূর্তে এই হামলা চালানো হয় বলে জানান ওমর। ওমর আরো জানান, "একজন পুলিশ এ হামলা থেকে প্রাণে বেঁচে যান। কিন্তু তিনি আহত হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৪ঘ.