২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গ্যাস বিষক্রিয়ায় ৪০ স্কুলছাত্রী অসুস্থ

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার গ্যাস বিষক্রিয়ায় কমপক্ষে ৪০ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 12:44 PM

Updated : 25 Aug 2022, 06:31 PM

কাবুল, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার গ্যাস বিষক্রিয়ায় কমপক্ষে ৪০ স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা আফগানিস্তানে নারী শিক্ষার বিরুদ্ধে ইসলামি কট্টরপন্থিদের আক্রমণের ধারাবাহিকতা বলেই মনে করা হচ্ছে। তালেবানরা ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের শাসনামলে নারী শিক্ষা নিষিদ্ধ করে। তবে অতীতে তারা এ ধরনের হামলায় নিন্দাও জানিয়েছিল। নরী শিক্ষা বন্ধ করতে তারা বহু স্কুল জ্বালিয়ে দিয়েছে, শিক্ষকদের হুমকি দিয়েছে; এমনকি গ্রামাঞ্চলে ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে। বুধবারের গ্যাস বিষক্রিয়ার ঘটনাটি স্কুলছাত্রীরদের ওপর চালানো অন্যান্য স