ওয়াশিংটন, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- স্টেম সেল গবেষণার জন্য সরকারি অর্থ বরাদ্দ আপাতত বন্ধ রাখার পক্ষে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালত।
এতে করে হোঁচট খেলো স্টেম সেল গবেষণার জন্য ওবামা প্রশাসনের তহবিল বাড়ানোর পরিকল্পনা।
মানব ভ্র"ণের স্টেম সেল নিয়ে গবেষণায় মানব ভ্র"ণ নষ্ট করা হচ্ছে বলে যে সমস্ত বিজ্ঞানী দাবি করছেন আদালত তাদের পক্ষেই রায় দিয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা মার্চ মাসে স্টেম সেল গবেষণায় তহবিল বরাদ্দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন।
স্টেম সেল গবেষণা স্মৃতিক্ষয় ও পারকিনসনস রোগের মতো এরকম অনেক জটিল রোগের চিকিৎসার জন্য উপকারী বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই।
সমালোচকরা বলছেন, ওবামার পূর্বসূরি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ স্টেম সেল গবেষণার জন্য তহবিল নিষিদ্ধ করায় আলঝেইমার, পারকিনসন এবং ডায়াবেটিসের মতো রোগের চিকিৎসা আবিস্কারের কাজ ব্যাহত হচ্ছে।
কিন্তু মার্কিন জেলা আদালতের বিচারক রয়সে ল্যামবার্থ ১৫ পৃষ্ঠার রায়ে লেখেন, "ইএসসি (মানব ভ্র"ণের স্টেম সেল) গবেষণা স্পষ্টতই এমন এক গবেষণা যাতে মানব ভ্র"ণ ধ্বংস হয়।"
তিনি লেখেন, "এ গবেষণা করতে হলে মানব ভ্র"ণের স্টেম সেল মানব ভ্র"ণ থেকেই নিতে হয়। স্টেম সেল নেওয়ার এ পক্রিয়ায় ওই ভ্র"ণ নষ্ট হয়ে যায়। সুতরাং ভ্র"ণ নষ্ট না করে যে এ গবেষণা পরিচালিত হতে পারে না তা পরিস্কার।"
আর মানব ভ্র"ণ নষ্ট হলে স্টেম সেল গবেষণার জন্য ফেডারেল তহবিল বরাদ্দ করা মার্কিন আইনে নিষিদ্ধ।
প্রেসিডেন্ট ওবামা এখন তার সিদ্ধান্তের পক্ষে আবেদন করতে পারেন অথবা মার্কিন আইনের সঙ্গে সঙ্গতি রেখে নতুন করে নীতিমালা নির্ধারণের চেষ্টা নিতে পারেন।
তবে আদালতের এ রায়ে স্টেম সেল গবেষণায় মারাত্মক কোনো ক্ষতি হচ্ছে না বলেই জানিয়েছেন ল্যামবার্থ। কারণ, এ রায়ে স্টেম সেল গবেষণার জন্য গবেষকদের বেসরকারি তহবিল পাওয়ার পথ বন্ধ করা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৯ ঘ.
bdnews24