কাঠমান্ডু, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপালে মঙ্গলবার একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে ৬ বিদেশিসহ ১৪ জন নিহত হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়। নিহত বিদেশিদের ৪ জন মার্কিনি, একজন জাপানি এবং একজন ব্রিটিশ নাগরিক।
বিমানবন্দরের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা জয় মুকুন্দ কানাল জানিয়েছেন, অগ্নি এয়ারলাইন্সের বিমানটি খারাপ আবহাওয়ার কারণে নেপালের পূর্বাঞ্চলীয় লুকলায় অবতরণ করতে না পেরে রাজধানী কাঠমান্ডু ফিরছিল।
কাঠমান্ডু উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয়।
লুকলা হিমালয় পর্বতের প্রবেশপথ।
কাঠমান্ডুর বিমানবন্দর কর্মকর্তা ত্রি রত
bdnews24